Mimi and Nusrat: রাজ্যজুড়ে চলছে ২০২৪ সালের লোকসভা ভোটের প্রচার এই সময় ঠিক কি করছেন প্রাক্তন দুই বান্ধবী মিমি নুসরাত আসুন জেনে নিই!

On: Thursday, April 18, 2024 8:21 AM
Mimi and Nusrat

দুই অভিনেত্রীর মধ্যে এক সময় বন্ধুত্ব ছিল প্রখর এবং তীব্র । তবে সেই বন্ধুত্বে যে এখন ভাটা পড়েছে , তা শোনা যায় ইন্ডাস্ট্রির অন্দরে, বা টলিপাড়ার ওলিতে গলিতে।

২০১৯ থেকে ২০২৪ পাঁচ বছর আগে একি ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছিল তাঁদের দুজনের। ঘুরে ঘুরে ভোট প্রচার কখনো গাড়িতে বা হেঁটে জনসংযোগ। কখনও আবার খোলা গাড়িতে চেপে দুজনই এভাবেই ব্যস্ততায় ছিলেন বছরে পাঁচেক আগে। দলীয় কর্মীদের বাড়িতেই খাওয়া। এই ছিল তাঁদের রুটিন। তবে ৪ বছর পরে একেবারেই বদলে গেছে সবটা, না আছে আগের মতো কর্ম ব্যস্ত জীবন না আছে বন্ধুত্ব। এখন রাজ্য জুড়ে চলছে ২০২৪ সালের লোকসভা ভোটের প্রচার,তখন কী করছেন মিমি চক্রবর্তী ও নুসরত জাহান , দুই বান্ধবী?

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

একসময় তাঁরা সংসদে যেতেন একসঙ্গে, সেলফি তুলতেন এবং পোস্ট করতেন সোশ্যাল মিডিয়াতে। তবে এখন আর একসঙ্গে প্রায় দেখা যায়না নুসরত ও মিমিকে। তবে দলের সঙ্গে দূরত্ব বেড়েছে দুজনেরই। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার পরে দলকে ইস্তফা পত্র দিয়েছেন মিমি চক্রবর্তী। বলেছেন, তিনি আর রাজনীতিতে থাকতে চান না। তবে সেই ইস্তফা পত্র গ্রহণ হয়েছিল কি না, তার কোনো তথ্য নেই। অন্যদিকে ইস্তফা না দিলেও, দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন সাংসদ নুসরত জাহান। কারণ হিসাবে সেভাবে কিছুই পোষ্ট নয়।

স্বামী যশের সঙ্গে মিলে নুসরত খুলেছেন প্রযোজনা সংস্থাও। সেই সংস্থা থেকেই প্রথম ছবি ‘জাজমেন্টাল’। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সেই সমস্ত ছবি। নুসরত ব্যস্ত তাঁর কেরিয়ার নিয়ে, সংসার নিয়ে। ৫ বছরে বদলে গিয়েছে অনেকটাই।

মিমি এখনই প্রেম বা বিয়ে নিয়ে ভাবছেন না। মিমিও মন দিয়েছেন কেরিয়ারে। প্রথমবার বাংলাদেশের ছবিতে কাজ করছেন মিমি-বিপরীতে শাকিব খান। মিমির প্রথম ওয়েব সিরিজ, ‘যাহা বলিব সত্য বলিব’ এটিও রিলিজ হয়েছে কিছুদিন আগে। এই বছরে মুক্তি পেয়েছে বলিউডে মিমির প্রথম ছবিও। অন্যদিকে, তিনি ভ্রমণ পিপাসি। সোশ্যাল মিডিয়ায় মিমি শেয়ার করেছে কাশ্মীর ভ্রমণের ছবি। দৈনন্দিন জীবনের টানাপোড়েন এ দুজনেই ব্যস্ত, কেউই হয়তো সময় দিয়ে উঠতে পারছেন না। তবে দর্শকরা আশায় রয়েছেন তাদের বন্ধুত্বের comeback এর। উঠে আসে সেই উল্লেখ যোগ্য গানটি ” ইয়ে দোস্তি হাম নাহি তোরেঙ্গে”।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Latest Stories