Boomerang Teaser: জিৎ এবং রুক্মিণী অভিনীত ‘বুমেরাং’ ছবিটির মূল বিষয়বস্তু কি?

On: Monday, April 22, 2024 8:07 AM
Boomerang Teaser

Boomerang Teaser: জিৎ এবং রুক্মিণী অভিনীত ছবি ‘বুমেরাং’-এর টিজার দেখে মনে পড়ে গেলো সেই দৃশ্য। শাহিদ কাপুর এবং কৃতি শ্যানন অভিনীত ছবি তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া ছবিটি।

সৌভিক কুণ্ডুর নির্দেশনায় তৈরি ” বুমেরাং” ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার শেষ নেই। কিছুদিন আগেই এই ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে। এবার মুক্তি পেল এই ছবির ট্রেইলার। আর সেটা দেখে বোঝা গেলো যে এই ছবিটির সঙ্গে আদতে শাহিদ কাপুর এবং কৃতি শ্যানন অভিনীত ছবি “তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়ার” মিল আছে ।

 

View this post on Instagram

 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

ছবিটিতে জিৎ এবং রুক্মিণী ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সৌরভ দাস, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, প্রমুখকে। প্রযোজনার দায়িত্বে আছে জিৎ ফিল্ম ওয়ার্কস। আগামী ৭ জুন মুক্তি পাচ্ছে এই ছবিটি। টিজার দেখেই স্পষ্ট এখানে সায়েন্স ফিকশনের সঙ্গে জুড়ে গিয়েছে কমেডির পাঞ্চ।

 

View this post on Instagram

 

A post shared by Jeet (@jeet30)

ছবিটির মূল বিষ়বস্তুতে রয়েছে জিৎ হলেন একজন জিনিয়াস পার্সোনালিটি। সে নিত্য নতুন জিনিস আবিষ্কার করে তাক লাগিয়ে দিচ্ছে। দুর্দান্ত প্রযুক্তি ব্যবহারে সে পারদর্শী অনেক কিছুই নিজে তৈরি করে ফেলেছেন । এবার তার লক্ষ্য তার প্রেমিকা রুক্মিণী মৈত্রর মতো দেখতে একটি রোবট বানানোর। সে মারপিট, লাফঝাঁপ করা থেকে শুরু করে সিলিংয়ে চলাফেরা করা তাও উল্টো হয়ে, বাংলা কবিতা বলতে পারা সবই করতে পারবে। আর এটার মাধ্যমেই ইতিহাস তৈরি করতে চায় সমর মানে জিৎ। কিন্তু পারে কি আদৌ এই প্রজেক্টটি বানাতে? কোন সমস্যায় পড়ে সে বা চ্যালেঞ্জ? সেটা নিয়েই এই ছবি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Latest Stories