১৮% জিএসটি এখন ২০০০ টাকার ইউপিআই লেনদেনে, কেন্দ্র সরকার কি বলছেন এই বিষয়ে?

On: Saturday, April 26, 2025 8:28 AM
Rumours of GST on UPI payments is baseless stated Central Giovernment

ইউপিআই কি?

ইউপিআই একটি অনলাইন পেমেন্ট সিস্টেম। যার মাধ্যমে আপনি বাড়িতে বসেই লেনদেন করতে পারেন।মোবাইলে একটি অ্যাপের মাধ্যমে সহজেই ব্যাংকের সঙ্গে যোগাযোগ রেখে এবং তার সাথে আপনার আধার ও প্যানকার্ড ভেরিফিকেশন করে যেকোনো সময়, দেশের যেকোনো জায়গায় লেনদেন করতে পারেন। ইউপিআই পেমেন্ট শুধুমাত্র টাকা-পয়সা লেনদেন নয় তাছাড়াও মোবাইল রিচার্জ, বিভিন্ন ধরনের বিল পেমেন্ট যেমন ইলেকট্রিক বিল, মার্চেন্ট বিল সব ধরনেরই বিল দেয়া যাবে।বর্তমানে দেশের ডিজিটাল লেনদেনকে বাড়াতে আগ্রহী কেন্দ্র সরকার। কেন্দ্র ডিজিটাল লেনদেন কে বাড়াতে বিভিন্ন ধরনের আর্থিক সাহায্য ও দিয়ে থাকেন। এটি কেন্দ্রীয় সরকারের ডিজিটাল মিশনের আওতায় নিয়ে আসা হয়েছে। সরকারের একটাই লক্ষ্য ঘরে ঘরে ডিজিটাল ইন্ডিয়া। ছোট অংকের লেনদেন কে তারা আরও বেশি উৎসাহ দিতে চান।

ইউপিআই সম্পর্কে মতামত:

দেশের প্রত্যেকটি ঘরে ঘরে ডিজিটাল লেনদেন সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। শুক্রবার সকাল থেকে এক জল্পনা শোনা যাচ্ছিল যে ২০০০ টাকার বেশি অংকের লেনদেনে ১৮% জিএসটি বসতে চলেছে। খবরটি শোনার পর বহু সাধন মানুষের মধ্যেই উদ্বেগ দেখা দেয়। সেই ঘটনাকেই সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে দিল কেন্দ্র। সরকারের কাছে ইউপিআই জিএসটি বসানোর কোন প্রস্তাব নেই। ছোট ইউপিআই লেনদেন কে আরো বাড়াতে আগ্রহী। প্রত্যেক বছরই এই কারণে সরকার নিজে থেকে বিভিন্ন আর্থিক সাহায্য করে থাকে। ২০২৪-২৫ অর্থবর্ষে ইউপিআই খাতে ৩৬৩১ কোটি টাকা সহায়তা করেছে। সরকার থেকে ডিজিটাল লেনদেনকে বাড়াতে বিভিন্ন পরিকল্পনা নেয়া হচ্ছে। ইউপিআই তে সামান্য এমডিআর বসেনা, সেক্ষেত্রে জিএসটি বসানোর কোন প্রশ্নই ওঠে না। এতে ডিজিটাল পেমেন্টের উৎসাহো নতুন জেনেরেশান বা স্টুডেন্ট এর মধ্যেও কমতে পারে। কেন্দ্র চায় ছোট থেকে বড় সকলকে এই ডিজিটাল মিশনের আওতায় আনতে।

রিপোর্ট অনুযায়ী মন্তব্য:

অর্থ মন্ত্রকের দাবী অনুসারে, রিজার্ভ ব্যাংক ইউপিআই সম্পর্কে যা যা তথ্য তুলে ধরেছে: মার্চ, ২০২৫ অনুসারে দেশে ২৪.৭৭ লক্ষ্য কোটি টাকার লেনদেন হয়েছে। গত ফেব্রুয়ারি মাসের তুলনায় ১৩% শতাংশ বেশি। ১৮৩০ কোটি মোট লেনদেনের সংখ্যা। এক্ষেত্রে জিএসটি বসানো ইউপিআই তে সাধারণ মানুষের উপর সমস্যা সৃষ্টি করতে পারে। সরকার থেকে চায়না কোনরকম ইউপিআই তে জিএসটি বসাতে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Latest Stories