Itel A95: বাজেট ফ্রেন্ডলি,বাজারে এল আইটেলের নতুন স্মার্টফোন!

On: Sunday, May 4, 2025 9:50 PM
Itel A95 Dailysafar24

Itel A95: বর্তমানে ভারতের বাজারে একসাথে যখন অনেকগুলো ব্র্যান্ডের মোবাইল ফোন প্রতিদ্বন্দ্বিতা করছে। বিশেষ করে ফোরজি তুলনায় ফাইভ-জি এখন ম্যাক্সিমাম মানুষের চাহিদা হয়ে উঠেছে। কিন্তু ফাইভ-জির প্রাইস কস্টিং ও অনেক বেশি। তারই মধ্যে লঞ্চ করে ফেলল ‘আইটেল’ নতুন ফিচার্সের স্মার্টফোন সাধ্যের মধ্যে। Itel সংস্থার এই পদক্ষেপ মধ্যবিত্তদের জন্য এক আশার আলো। টিনেজার যারা বাজেটের মধ্যে আধুনিক ফিচারযুক্ত 5G স্মার্টফোন খুঁজছেন। যারা প্রথমবার 5G ফোন কিনছেন, তাদের জন্যও এটি নিঃসন্দেহে একটি দারুণ পছন্দ হতে চলেছে।

আসুন বিশদে এই ফোনটির সম্পর্কে জেনে নেয়া যাক।

স্মার্টফোন প্রসেসর:

Itel A95 5G MediaTek Dimensity 6100+ 5G চিপসেট, octa-core প্রসেসার এবং 6nm ফ্যাব্রিকেশনে তৈরি। এর ফলে গেমিং হোক বা মাল্টিটাস্কিং একসাথে দুটি কাজের জন্য বা অনেকগুলি কাজের জন্য শ্রেয়।বাজারে দুটি ভ্যারিয়েন্টে ফোনটি লঞ্চ হয়েছে—৪ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজ। সাথে থাকছে ৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল RAM এক্সপানশন সুবিধা।

ডিসপ্লে বিবরণ:

ফোনটি ৬.৬৭ ইঞ্চি HD+ আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০Hz। এতে ব্যবহার হয়েছে Panda Glass Protection, যা স্ক্র্যাচ থেকে সুরক্ষা দেয়। স্ক্রিনে থাকা Dynamic Bar ফিচারটি এক নতুন অভিজ্ঞতা দেয় ইউজারকে, যা প্রিমিয়াম ফোনের ফিলিং এনে দেয় এই বাজেটে।

ফোনটির ওয়েট:

Android 13 (Go Edition) অপারেটিং সিস্টেম, এবং কোম্পানি নিশ্চিত করেছে যে Android 14 আপডেটও শীঘ্রই দেওয়া হবে। ফোনটি খুবই হালকা , মাত্র ৭.৮ মিলিমিটার। বেশ কমফোর্টেবল।

ক্যামেরা কোয়ালিটি:

Itel A95

৫০ মেগাপিক্সেল AI rare ক্যামেরা, যা দিব্যি ছবি তোলে রাত ও দিনে। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা AI বিউটি ও পোর্ট্রেট মোডে ছবি তোলে। ফোনের ক্যামেরা 2K রেজোলিউশনে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এত উন্নত ফিচারস আর কোন ফোনেই সামান্য প্রাইজে পাওয়া যাবে না।

কালার এভেলেবিলিটি ও সেন্সার:

Itel A95 5G ফোনটি পাওয়া যাচ্ছে তিনটি রঙে – Black, Gold এবং Mint Green। নিরাপত্তার জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। এছাড়াও ফোনটি ডাস্ট ও স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট।

ব্যাটারি:

ব্যাটারির ক্ষেত্রে ৫০০০mAh ব্যাটারি ও ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ Type-C পোর্ট। কুইক চার্জ সিস্টেম হয় অতি সহজেই আপনি চার্জ করতে পারবেন।

এত কিছু ফিচার্সের পর ফোনটির দাম কত হতে চলেছে?

হ্যাঁ একদমই ঠিক পড়ছেন,এই ফোনের ৪GB RAM ও ১২৮GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ₹৯৫৯৯ টাকা, আর ৬GB RAM ও ১২৮GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ₹৯৯৯৯ টাকা। ফোনটি কেনার পর কাস্টমাররা পাচ্ছেন ১০০ দিনের স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সব কিছু দিক থেকে দেখতে গেলে ১০০০০ মধ্যে স্টাইল, পারফরমেন্স ও লুকে ফোনটি অবশ্যই বেস্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Latest Stories