Mirza Box Office Collection: অঙ্কুশের মির্জার আয়, ২ সপ্তাহে পেরিয়ে গেল কোটির ঘর!

On: Sunday, May 5, 2024 7:26 AM
Mirza Box Office Collection

Mirza Box Office Collection: সিনেমা হলে বেশ রমরমিয়েই চলছে মির্জা। প্রযোজক হিসেবে কাজ শুরু অঙ্কুশ হাজরার এই ছবি দিয়েই। ২ সপ্তাহে কত আয় করল এই সিনেমা?

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

ইদের বাজারে টলিউডে মুক্তি পেয়েছিল মির্জা অঙ্কুশ হাজরা প্রথম প্রযোজনার ছবি। তিনিই এই ছবির হিরো। কমার্শিয়াল সিনেমা অনেক বছর পর ফিরে আসলো আবার।সিনেমায় হিরোইন অঙ্কুশের বাস্তব জীবনের বন্ধবী ঐন্দ্রিলা সেন। এখনও হলে বেশ রমরমিয়েই চলছে মির্জা। এবার সিনেমার আয়ের খতিয়ান দিলেন অভিনেতা।আর পাঁচটা প্রযোজনা সংস্থার মতো, মির্জার আয় একেবারেই লুকিয়ে রাখলেন না অভিনেতা অঙ্কুশ হাজরা। বরং, মঙ্গলবার প্রকাশ্যে সামাজিক মাধ্যমে করলেন ছবির আয় নিয়ে ঘোষণা। তিনি লিখলেন, ‘#Mirza Update দ্বিতীয় সপ্তাহের শেষে মির্জার মোট আয় ১ কোটি ২১ লাখ ৬৪ হাজার, ২৯৬। ভবিষ্যতে আরও ভালো ফল করতে হবে। তবে নির্মাতা হিসেবে আপাতত এতেই খুশি…’। প্রসঙ্গত, প্রথম সপ্তাহে বাংলা জুড়ে ৭৫ লক্ষ টাকার ব্যবসা করেছিল মির্জা।

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

আপনাদের সকলকে ভালোবাসি। ধন্যবাদ মির্জাকে এত পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য’, আরও লিখলেন অঙ্কুশ হাজরা। এর আগে অঙ্কুশ সাফ জানিয়ে দেন, ‘আমার বিন্দুমাত্র সংকোচ নেই বলতে যে, শুধুমাত্র থিয়েটার থেকে আমার পুরো লগ্নি করা টাকা উঠবে না। কারণ মির্জা বড় বাজেটের ছবি। …মির্জা আমার ঘরে টাকা ফেরানোর ছবি নয়, বরং বাংলা কর্মাশিয়াল ছবির প্রতি দর্শককে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই করা।’ এরপর তিনি আরও জানান, মির্জা বিনিয়োগের পুরো টাকা ঘরে না তুললেও তিনি আনবেন মির্জা ২।

এদিকে, নেটিজেনদের দাবি মির্জা নিয়ে অনেকেরই বিরাগভাজন হয়েছেন অঙ্কুশ। এক সাক্ষাৎকারে কার্যত অভিনেত্রী নুসরত জাহানকে ট্রোল করতে দেখা গিয়েছিল তাঁকে। বহু বাংলা সিনেমার পরিচালক-প্রযোজককেও ঠুঁকেছিলেন আকারে-ইঙ্গিতে। এমনকী তিনি আঙুল তোলেন ইউটিউবারদের দিকেও। এখন অপেক্ষা এটাই দর্শকদের মতামত জানার কতোটা ভালো হয়েছে মির্জা!

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Latest Stories