Shovan-Sohini Wedding: শোভন আর সোহিনীর বিয়ে, সোহিনীর পছন্দের নেকলেসটির মূল্যই নাকি ৩ লাখ!

On: Friday, December 13, 2024 4:10 PM
Shovan-Sohini Wedding

Shovan-Sohini Wedding: একেরপর এক বিয়ের মরশুমের খবর পাচ্ছি আমরা টলিপাড়ার। প্রেম বা বিচ্ছেদ সম্পর্কে নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে আজকাল। শোভন-সোহিনীর সম্পর্কের খবর চলছে বছরখানেক ধরেই। প্রথম-প্রথম অনেক লুকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। তবে কখনও শোভন ‘ভুল করে’ ছবি দিয়ে দেন সোশ্যাল মিডিয়াতে, আবার কখনও নায়িকার বাড়ির অনুষ্ঠানে গায়কের উপস্থিতি দেখে সন্দেহ হয় নেট-নাগরিকদের।আর তারা চলতি বছরে ছাদনাতলায় যাচ্ছেন বলে শোনা যাচ্ছে সোহিনী সরকার আর শোভন গঙ্গোপাধ্যায়ও। অনেকগুলো ব্যর্থ সম্পর্ক থেকে বেরিয়ে এসে, অবশেষে দুজনেই পাকাপাকি ভাবে বাঁধতে চান বলে খবর রটছে। তবে তারিখ যাই হোক, খবর বিয়ের কেনাকাটা শুরু।কলকাতার এক নামী গয়নার দোকান থেকে তিনি নাকি অর্ডার করে ফেলেছেন বিয়ের নেকলেসও। আর সোহিনীর মনের মতো সেই নেকলেসটির মূল্য শোনা যাচ্ছে, ৩ লাখ টাকা।

কেন এত গোপনীয়তা? কদিন আগে এক সাক্ষাৎকারে সোহিনী বলেন, এবারে বেশি তাড়াহুড়ো করতে চান না। পুরনো সম্পর্কের থেকেই নাকি নিয়েছেন এই শিক্ষা। তবে হ্যাঁ, মেনে নেন একে-অপরের ভালোবাসায় ‘ভালো আছেন’ দুজনায়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Sohini Sarkar (@sohinisarkar01)

প্রথমে শোনা গিয়েছিল, জুলাইতেই এক হবে চার হাত। তবে পরে জানা যায়, জুলাই নয় আরও কয়েক মাস পিছিয়ে আগামী নভেম্বরেই ঘুরবেন সাত পাকে।

শোভন এর আগে প্রেম করেন গায়ক ইমন চক্রবর্তী আর অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে। শোভনের প্রেম কটাক্ষ আজ কাঞ্চন শ্রীময়ীর মতোই ভাইরাল।আর অন্যদিকে সোহিণীর আগের সম্পর্ক ছিল রণজয় বিষ্ণুর সঙ্গে। শোনা যায়, লিভ ইনেও ছিলেন তাঁরা। সোহিনীর বিয়ের খবর ছড়াতেই রণজয় জানিয়েছিলেন, ‘২০১৩ থেকে সোহিনীর সঙ্গে বন্ধুত্ব। ২০১৯-এ আমাদের সম্পর্ক শুরু। সোহিনীকে সত্যি ভালবাসি। মন থেকে চাই, শোভনের সঙ্গে ভাল থাকুক। সুস্থ্য থাকুক।

পরিণতি যাই হোক শোভন সোহিনীকে বর-কনের সাজে দেখতে চান ।আর অপেক্ষা করতে পারছে না তাঁদের অনুগামীরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Latest Stories