বিয়ের মরশুমে জেল্লাদার ত্বক পেতে ডুব দিন দুধেই

ত্বকের যত্ন নেওয়া জরুরি

ত্বকের জেল্লা ধরে রাখতে আমরা বাজার চলতি নানা প্রসাধনী দিয়ে ড্রেসিং টেবিল ভরিয়ে দিই। এর পিছনে হাজার হাজার টাকাও খরচ হয়। তবে প্রশ্ন হলো, তাতে কি ত্বকের সমস্যা পুরোপুরি বিদায় নেয়?

আভা নিভছে ত্বকের

শীতের শুষ্ক হাওয়ার দাপট কিন্তু শুরু হয়ে গিয়েছে। হালকা টান টান ভাবও রয়েছে। এর ফলে দ্রুত আর্দ্রতা হারাচ্ছে ত্বক। আর ত্বক শুষ্ক হলে জেল্লাও মিস হচ্ছে।

হাল ধরুন ত্বকের

নভেম্বরে বিয়ের মরশুমে এ ভাবে ত্বকের জেল্লা মিস হতে দিলে চলে বলুন! কারণ একটা-দুটো বিয়ে বাড়ির নেমন্তন্ন তো আপনিও পাবেন নিশ্চয়ই। আর সেখানে কি ত্বকের এমন হাল নিয়ে যাওয়া চলে! তাই ত্বকের জেল্লা ধরে রাখতেই হবে।

সঙ্গী হোক দুধ

একাধিক স্বাস্থ্যগুণে ভরপুর কাঁচা দুধ শরীর-স্বাস্থ্য ঠিক রাখতে সিদ্ধহস্ত। এমনকী এর ছোঁয়াতে ত্বকও হয়ে উঠবে ঝলমলে। তাই রূপচর্চায় এর ব্যবহার সম্পর্কে জেনে নিন ঝটপট।

প্রাকৃতিক ক্লিনজার হিসেবে দুর্দান্ত

কাঁচা দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বককে এক্সফোলিয়েট করে মৃত কোষ, ময়লা এবং সমস্ত দূষিত পদার্থ দূর করে নিমেষেই। তাই তুলোয় কাঁচা দুধ নিযে মুখে বুলিয়ে নিলেই ত্বকের জেল্লা উপচে পড়বে।

ত্বক থাকবে আর্দ্র

শুষ্ক বাতাসের কারণে ত্বক হয়ে যাচ্ছে রুক্ষ। ময়েশ্চারাইজ়ারও দ্রুত টেনে নিচ্ছে। তবে কাঁচা দুধ সঙ্গী হলে ত্বক ময়েশ্চারাইজ থাকবে অনেকক্ষণ।

জেল্লাও ফেটে পড়বে

কাঁচা দুধে থাকা ল্যাকটিক অ্যাসিডের গুণে ত্বকের উজ্জ্বলতা বাড়বে কয়েক গুণ। সেই সঙ্গে দূর হবে ত্বকের কালচে ছোপও।

প্রদাহ কমবে নিমেষে

দুপুর রোদে বেরোলেই ত্বকে জ্বালাপোড়া করে অনেকের। তবে দুধের অ্যান্টিইনফ্লেমেটরি গুণ এ সব সমস্যা সামলে নেবে

বয়স ছোঁবে না ত্বককে

কাঁচা দুধে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে বলিরেখা ও ভাঁজ পড়তে দেবে না। ফলে টানটান, চিরসবুজ ত্বকের অধিকারী হবেন আপনি।